শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা দলের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং জ্বালাও-পোড়াও ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে পটুয়াখালীতে জেলা মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা এবং সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী তানিয়া আক্তার।

বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং জ্বালাও-পোড়াও ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে দেশের শান্তিপ্রিয় নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহিলা দলের বিপুলসংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর