রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজশাহীর কর্মকর্তারা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মোহাঃ রায়হান আলী, বিশেষজ্ঞ মো. আল-আমিন এবং বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহীর উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।
সাক্ষাৎকালে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে মেলা আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এই বাংলা/এমএস