চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবু সাঈদ, বিএমডিএর উপজেলা প্রকৌশলী মো. লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. আজমীর শেখ।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. পিয়ার জাহান, মো. ইয়াসিন আলী শাহ, আলহাজ মো. মোজাম্মেল হক চুটু ও মো. আফাজ উদ্দিন পানু মিঞা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির জেকে পোল্লাডাঙ্গা কোম্পানির কমান্ডার সুবেদার মো. নাঈমুল হক, ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্রীকৃষ্ণ তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস