মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জোড়পোল বাজারের মেসার্স মামুন ফার্মেসিতে দিনব্যাপী বিনামূল্যে ছানি রোগী বাছাই, দৃষ্টি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালিত ‘ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এর কাঁঠালিয়া শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে মোট ৫১ জন সাধারণ ও দুস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দৃষ্টি পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অপটোমেট্রিস্ট তামিম মোহাম্মদ ফজলুল করিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জাহিদুল ইসলাম।

আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবসকে সামনে রেখে মাসব্যাপী এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো মাসজুড়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের চক্ষু সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর