মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শনকালে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পাশাপাশি ডিজিটাল সেন্টারের সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করে সাধারণ জনগণের জন্য দ্রুত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে কলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিষদের সচিবের সঙ্গে পরিষদের সেবামূলক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন-উল-হাসান।
পরিদর্শনকালে কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস