বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শেরপুরে সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু, খামারিদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কাপাশিয়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল তাদের গরু মাঠে চরাতে ছেড়ে দেন। একপর্যায়ে মাঠে থাকা হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অন্য গরুগুলোও একই স্থানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই পাঁচটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, একটি গরু বিদ্যুতের তারে আটকে যেতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। তবে তার আগেই আরও চারটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাদার মধ্যে লুটিয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা অরক্ষিত বৈদ্যুতিক লাইন অপসারণ বা নিরাপদ করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস
এই সম্পর্কিত আরো খবর