রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

লংগদুতে আগুনে পুড়ল তিন ফার্নিচার কারখানা ও একটি বসতঘর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঠমিস্ত্রির কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসির নেতৃত্বে জোন সদর থেকে তিনটি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্টদের দাবি, সেনাবাহিনীর সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপের কারণে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় লংগদু জোনের মেডিকেল দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জোন কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি, পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারত।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর