স্টাফ রিপোর্টার, নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মো. ইয়াছিন-উর-রহমান। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; জনসচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

