বামনায় জাফ্রাখালী উদয়ন ক্লাবের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডৌয়াতলা ফুটবল একাডেমি

বামনা প্রতিনিধি :

বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী উদয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে রামনা একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডৌয়াতলা ফুটবল একাডেমি।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. রুহুল আমিন শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মোল্লা। প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন বামনা সরকারি কলেজের প্রভাষক মো. রিয়াজুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আকতার হোসেন বাবুল, বুকাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাছেল হাওলাদার, হাজী সুকুর মাহমুদ, মো. সামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বুকাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ আকন এবং মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন মো. তানভীর হাসান।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here