বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল উপজেলায় মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে রামপাল উপজেলার ভাগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘বড় হাফেজ সাহেব’ নামে পরিচিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে একই দিকে চলাচলকারী একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী সড়কে ছিটকে পড়েন। পরে বাসের চাকায় তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরো খবর