পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকার জনগণের নিরাপত্তা, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুত ও বিতরণ ব্যবস্থা এবং জরুরি সেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসক সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় জোরদার এবং জনগণের জানমাল রক্ষায় সব দপ্তরকে সর্বদা সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here