বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর কর্মসূচির চাল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২০০টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক আসমা উল হুসনা বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর কর্মসূচির চাল সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।

চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here