বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, চারজন আহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকায় ও কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে এ দুর্ঘটনাগুলো ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্র জানায়, সোনাহাট স্থলবন্দর দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় আরেকটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়ানো একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন—পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৮) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, নিহত মজিবর রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহমুদ বলেন, মজিবর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর