বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বলরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
অতিরিক্ত গতির কারণে আবারো প্রাণহানি, শিবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানান, বলরামপুর এলাকায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এ সড়কে কার্যকর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

তাদের মতে, সড়ক দুর্ঘটনার এ ঘটনা বগুড়ার বিভিন্ন সড়কে বেপরোয়া গতির ঝুঁকির বাস্তব চিত্র আবারও সামনে তুলে ধরেছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর