বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

খুলনা-বরিশাল ম্যাচে বরিশালের ফিজিও হাসান আহমেদের আকস্মিক মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ

বরিশাল প্রতিনিধি :

খুলনায় চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ (৪৭) মৃত্যুবরণ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসান আহমেদের মৃত্যু হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটিভি)-এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কাজ করতেন তিনি।

তার মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনেও অংশগ্রহণকারী দলগুলো তার প্রতি শ্রদ্ধা জানাবে।

সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর