মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২২ জুন, ২০২৬

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় কলেজের ১০৫ নম্বর কক্ষে ছাত্র এবং ১০৩ নম্বর কক্ষে ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আফসার উদ্দিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইসমাইল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী এবং শিক্ষার্থীদের পক্ষে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান সরদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ।

পরে সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি পরীক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর