বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মোঃ আব্দুল বাছেত মিয়া ‘বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (বিএসপিএসটি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের জাতীয় সংগঠন বিএসপিএসটির নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। গত ৩ জুন ২০২৬ থেকে শুরু হওয়া নির্বাচনী কার্যক্রম ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন সম্পন্ন হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও ড. মো. সাজ্জাদুর রহমান দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন। প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার, যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. সবিবুল হক নির্বাচিত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, উদ্ভিদ বিজ্ঞান দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তরুণ বিজ্ঞানীদের বিকাশ এবং গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াকে তিনি অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি ও খাদ্যনিরাপত্তায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ড. আব্দুল বাছেত মিয়া একজন প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ও লেখক। তিনি উদ্ভিদবিজ্ঞান ও কৃষি বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর