মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এসআই মোঃ রিফাদ উদ্দিন ও এএসআই সম্রাট সরদারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানে কাঁচপুর ইউনিয়ন-এর সোনাপুর এলাকায় কাচপুর থেকে চেঙ্গাইনগামী সড়কের ফারুকের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটককৃতরা হলেন: মোঃ সোহেল (৩৮), পিতা জাফর আলী, সোনাপুর এলাকার ভাড়াটিয়া, রাকিব হোসেন (২৬), পিতা আব্দুল মতিন, স্থায়ী ঠিকানা সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি গ্রাম, বর্তমানে সোনাপুর এলাকার ভাড়াটিয়া

পুলিশ জানায়, তাদের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর