শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে অবৈধ ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তি হলেন খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মেহেদী হাসান (৩০)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো খবর