নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
বিশেষ প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে লালন মিয়া (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই করার দায়ে আরও তিন মাংস বিক্রেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।