গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুসেল খান গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিকাপুর মৃধা বাড়ির বাসিন্দা। তিনি মো. আমিনুল খানের ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে রুসেল খানকে ১৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া রুসেল খানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।