রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় ইউনিয়ন বিএনপির নেতা মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্টারের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ (৩৩) উপজেলার দক্ষিণ শৌলজালিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক সোহাগ বাদী হয়ে মো. মাসুম বিল্লাহসহ আটজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার দুপুরে সেন্টারের হাট এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে আরও জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজিসহ মোট চারটি মামলা রয়েছে।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কাঁঠালিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো খবর