মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

অসদাচরণে শাস্তি: নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি স্থগিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদার / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির নলছিটিতে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদারকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিস্বরূপ তার বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটির ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের কাজ তদারকি করেন। এর মধ্যে চর ষাটপাকিয়া (মাটিভাঙ্গা) এলাকায় ১২৮টি ঘর নির্মাণে ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে নতুন ইউএনও মো. নজরুল ইসলামের পরিদর্শনে দেখা যায়, বরাদ্দ পাওয়া ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর নির্মাণই হয়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী ঘরগুলো নির্মাণের আশ্বাস দেন।

পরে বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে এবং পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেন তিনি।

ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর