রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) সকালে সীমান্তবর্তী নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা তামাকজাত পণ্য বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পণ্যের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর