বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন: সভাপতি মাহমুদা, সম্পাদক রিক্তা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।

নতুন কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, দলের প্রতি অবদান রয়েছে এবং দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন—এমন সক্রিয় ও যোগ্য নেতাকর্মীদের মধ্য থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদী।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়