কাঠালিয়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নবজাতকসহ আহত ৮
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নবজাতকসহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সোনাউটা গ্রামের চারাঘাটা এলাকায় মো. সেলিমের সঙ্গে একই বাড়ির কবির ও মজনুর পক্ষের বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।