ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন তালুকদার, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিব ভুট্রো এবং কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান আসাদ।
স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এই বাংলা/এমএস