বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সৎ ও দক্ষ এলজিইডির একনিষ্ঠ কর্মীর বিরুদ্ধে অপপ্রচার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ছবি - সংগৃহীত
নাসরিন আক্তার :
স্বৈরাচার সরকারের সময়কার একটি সুবিধাভোগী মহল এলজিইডির সৎ ,দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সুনাম, সুখ্যাতি নষ্ট করতে তৎপর হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি  এদের আক্রমনের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন  সৎ,দক্ষ ও যোগ্য হিসেবে স্বীকৃত তত্ত¡াবধায়ক প্রকৈৗশলী মো. মন্জুর আলী এমন অভিযোগও পাওয়া গেছে। এক শ্রেণীর তথাকথিত সংবাদকর্মীর মাধ্যমে এধরনের হীন কর্ম চালাচ্ছে বলে জানা যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কয়েকটি নিন্ম-সারির পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায়  দেখা যায় যে, সবগুলি প্রতিবেদনই একই আঙ্গিকে গাঁথা, এতে  সুনিদিষ্ট কোন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়নি।  তথ্য-উপাত্তহীন অনুমান নির্ভর এই সংবাদ প্রকাশ করে  সংশ্লিষ্ট কর্মকর্তার চাকুরী জীবনের সুনাম নষ্ট করার  চেষ্টা করা হচ্ছে বলে অনেকের ধারণা।
এই মোঃ মঞ্জুর আলী সরকারী চাকুরীরতাবস্থায় বিএনপি দলীয় সমর্থক হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকারের পুরো সময়টা নিগৃত হয়েছেন এবং তাকে ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে অথচ তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত কিছু সাংবাদিক অপপ্রচার করে যাচ্ছে।
এলজিইডির একশ্রেণীর কর্মকর্তা ফ্যাসিষ্টের পুরো সময় সরকারী অর্থ লুটপাতসহ সকল ধরণের সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন তারাই ফ্যাসিষ্টের সমর্থক নীতি বিবর্জিত তথাকথিত সাংবাদিকদের দ্বারা বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নীতি বিবর্জিত সংবাদ পরিবেশন করছে। এলজিইডির নিবেদিত কর্মী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মঞ্জুর আলী দীর্ঘ ৩৩ বৎসর চাকুরী জীবন শেষ করেছেন ১০ই অক্টোবর। অথচ তাঁর নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাঁর সম্মানহানির মত কাজ করছে নামসর্বস্ব কিছু সাংবাদিক।মোঃ মঞ্জুর আলী ১৯৬৬ সনের ১১ অক্টোবর দিনাজপুরের সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, তিনি ১৯৯২ সনের ২৬ নভেম্বরে  এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন,  ২০১০সনের  সিনিয়র সহকারী প্রকৌশলী, একই বছরের নভেম্বরে নির্বাহী প্রকৌশলী (চ:দা),  ২০১৫সনে  নির্বাহী প্রকৌশলী, ২০২৩সনে জুন মাসে তত্ত্ববাবধায়ক প্রকৌশলী (চ:দা) এবং ২০২৪ সনের ২ জানুয়ারিতে তত্ত¡াবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি একই সাথে ২টি বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনসহ ১টি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং এলজিইডির নীতি-নির্ধারণীর দায়িত্ব পালনও করছেন। এ কর্মকর্তা ফ্যাসিষ্টের দ্বারা নিগৃহীত হয়েছেন। ফ্যাসিষ্ট এর সময়ে তাকে জুনিয়র কর্মকর্তার অধীনে কর্মরত থাকতে হয়েছিল। তিনি একজন সৎ, দক্ষ ও ভদ্র কর্মকর্তা হিসেবে এলজিইডিতে পরিচিত। এই ধরনের সৎ ও দক্ষ কর্মকর্তা এলজিইডিতে খুবই প্রয়োজন বলে উন্নয়ন সংশ্লিষ্টরা মনে করছেন ।
এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়