খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

0
257
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগের সভাপতিত্বে এবং চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, আব্দুর রব রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন দীপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরি মাস্টার, সহ-সভাপতি সুইহ্লা মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী কার্বারী, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, মারমা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি উষাজাই মারমা, সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় উপাসনালয় উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রগতিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here