ঝিনাইগাতীতে শীতার্ত মানুষের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল

0
184
প্রচণ্ড শীতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও আশরাফুল আলম রাসেল / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

দেশজুড়ে চলমান তীব্র শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঝিনাইগাতী উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

শীতের তীব্রতায় প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে যখন অনেক মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন বিষয়টি সরেজমিনে অনুধাবন করে ইউএনও নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন। এ সময় তিনি বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছেন বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ও চরম দরিদ্র জনগোষ্ঠীকে।

কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতের বেলাতেও অসহায় মানুষের খোঁজ নেওয়া এবং নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনেক উপকারভোগী জানান, সরকারি কোনো কর্মকর্তাকে এভাবে সরাসরি বাড়িতে এসে সহায়তা করতে তারা আগে দেখেননি।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইউএনও’র এই মানবিক উদ্যোগ শুধু শীত নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে। সচেতন মহলের মতে, এ ধরনের কার্যক্রম মানবিক প্রশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, “শীতের এই সময়ে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সামর্থ্যের মধ্যেও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ আরও কার্যকরভাবে কমানো সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here