মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0
178
বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উদ্যোগ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নুরুল আমিন বলেন, দেশের মানুষের প্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দিদার মেম্বার এবং মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাখাওয়াত হোসেন চৌধুরী।

এছাড়াও দোয়া মাহফিলে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here