কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

0
174
কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পরে জবাই করে হত্যা / ছবি - এই বাংলা

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারসংলগ্ন একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত যুবকের নাম মো. রিপন মিয়া (২৫)। তিনি কেন্দুয়া উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৩০০ মিটার দূরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সেচ মটরের বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটিতে তিনটি ট্রান্সফরমার স্থাপন করা ছিল। ঘটনাস্থল থেকে খুঁটিতে ওঠার একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, নিহতের দুই হাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছে এবং তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ট্রান্সফরমার খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এরপর সঙ্গে থাকা চোর চক্রের সদস্যরা তাকে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে হত্যা করে থাকতে পারে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here