কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা

0
237
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করা হয়। এতে করে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও দৃঢ় হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন বৈধ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় নেতারা জানান, সৈয়দ এহসানুল হুদা দীর্ঘদিন ধরে নিকলী-বাজিতপুরের মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে তাঁর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে তারা উল্লেখ করেন। মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

প্রতিক্রিয়ায় সৈয়দ এহসানুল হুদা বলেন,
“আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। নিকলী-বাজিতপুরের জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আমি শেষ পর্যন্ত মাঠে থাকব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, এই অর্জন কোনো ব্যক্তির নয়, এটি নিকলী ও বাজিতপুরবাসীর সম্মিলিত সাফল্য। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন বৈধ ঘোষণার পর কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ভোটে জয় লাভ করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here