শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটের মোংলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

সকাল ১০টায় মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি শুরুর আগে মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে। তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর