জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়নসহ গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণের দাবিতে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে বিলম্ব করছে। তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এনসিপির সেক্রেটারি মাইনুল আহসান মুন্না, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ইমরান খান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন এবং পরে গণমিছিলে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৫৫-১৫৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, ফোন - ০২-৮৮৭০০৩৫৬, ০২-৮৮৭০০৩৫৭।