পিবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

0
231
পিবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন।

দোয়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগমই প্রমাণ করে তিনি সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় নেতৃত্ব দিয়ে একটি দলকে সুসংগঠিত করা ইতিহাসে অনন্য উদাহরণ।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। দেশের স্বার্থে তিনি কখনও আপস করেননি। শিক্ষাবান্ধব সরকারপ্রধান হিসেবে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের প্রতি তাঁর শ্রদ্ধা ও সম্মান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরে বলেন, তাঁর জীবন ও কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা যুবায়ের আহমাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here