খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতনী ও ত্রিপুরা সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

0
256
খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সনাতনী সমাজ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও ত্রিপুরা যুব ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রার্থনার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের পাশাপাশি ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনী রঞ্জন ত্রিপুরা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সমাজকল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাধন দে (বিএনপির সাধন), সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভুবনেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল এবং সদর উপজেলা বিএনপির সদস্য দোলন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থনা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আত্মার শান্তি কামনায় সকল ধর্ম-বর্ণের মানুষের এই সম্মিলিত প্রার্থনা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here