৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে সদরপুরের প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ

0
155
সদরপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদ দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে বিদ্যালয় মাঠে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন আহম্মেদ। এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পারভীন বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মজীবন বিদ্যালয় ও এলাকার মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায় বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষক সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here