ঝালকাঠি-১ আসনে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

0
204
ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী মিতুকে হত্যার হুমকির অভিযোগ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে তাঁর ব্যবহৃত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পোস্টে ডা. মাহমুদা আলম মিতু উল্লেখ করেন, সম্প্রতি একটি নির্দিষ্ট নম্বর থেকে নিয়মিতভাবে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা পুড়িয়ে মারা, কুপিয়ে হত্যাসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনমূলক কথা বলছে বলে তিনি জানান। এর আগে বিষয়টি প্রকাশ না করলেও রাজনৈতিক জোট ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও চরিত্র হননের চেষ্টা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব হুমকি ও অপপ্রচারে তিনি আতঙ্কিত নন এবং সমর্থকদেরও বিচলিত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর লেখা বা প্রচারণা এড়িয়ে চলার অনুরোধ করেন। ভবিষ্যতে কৃত্রিম ভিডিও বা সম্পাদিত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি সকলের কাছে দোয়া কামনা করে আল্লাহর ওপর ভরসা রাখার কথা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here