কাঁঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
177
কাঁঠালিয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তার, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবদুল হালিম।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

একই সঙ্গে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here