কুড়িগ্রামে প্রধান শিক্ষকের গাফিলতিতে ম্যাধমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১০ শিক্ষার্থী

0
490
চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয় / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রধান শিক্ষকের গাফিলতির কারণে ১০ জন শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রবেশপত্র না পাওয়ায় তারা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার সঙ্গে যুক্ত কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা সময়মতো পরীক্ষা ফি জমা দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষকের অনিয়মের কারণে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন। অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রধান শিক্ষক জানিয়েছেন, নির্বাচিত ১০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা নেওয়া হয়েছিল এবং বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে অনলাইনে টাকা জমার সময় শেষ হয়ে যাওয়ায় প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়নি।

কেন্দ্র সচিব ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী জানিয়েছেন, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেয়ারপাড় বীর বিক্রম, দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং মুদাফৎ থানা এইচসি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, বিষয়টি তার কাছে নতুন, তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here