দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

0
138
দেশে ‘ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজনের পথ সৃষ্টি করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


দেশে ধর্মের নামে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মির্জা ফখরুল বলেন, “আজকে বাংলাদেশে একটি মহল ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করছে। আমরা ধর্মপ্রাণ জাতি হলেও ধর্মকে নিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করার মধ্যে আমরা বিশ্বাস করি না। সকল ধর্মের মানুষ একসঙ্গে বাস করাই ১৯৭১ সালের স্বাধীনতার মূল চেতনা।”

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। ‘সবার আগে বাংলাদেশ’—তারেক রহমানের দেওয়া এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের নতুন পথ খুলে দিতে হবে।
তিনি দাবি করেন, “বাংলাদেশের যা কিছু অর্জন—তার বড় অংশই বিএনপির মাধ্যমে এসেছে।”

বিএনপি মহাসচিব বলেন, “১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে, সাইবার যুদ্ধ চলছে—এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে।”

ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৩১ দফা ও দেশ গড়ার পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে না পারলে কোনো লাভ হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘দেশ গড়া পরিকল্পনা’ কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here