পাথরঘাটায় নৌবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

0
126
পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান / ছবি - এই বাংলা

বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থান তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লে. কমান্ডার আকিফ খান রিদম (ই), বিএন। তার নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং পাথরঘাটা থানা পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন মোটরযানের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়ক আইনের বিভিন্ন দিক যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানে মোট ৭৮টি মোটরসাইকেল, ৩টি কাভার্ড ভ্যান, ৪টি মাইক্রোবাস, ৫টি বাস ও ২টি ট্রাক তল্লাশি করা হয়। আইন লঙ্ঘনের অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয় এবং ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, নিয়মিত এমন তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

অভিযান শেষে লে. কমান্ডার আকিফ খান রিদম বলেন, “নৌবাহিনী ও পুলিশের সমন্বিত এ উদ্যোগের মূল লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here