নাসিরনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা

0
147
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া / ছবি - ইন্টারনেট

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফিরুজিয়া মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন।

ফিরোজিয়া মাদ্রাসা মসজিদের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী, বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, দপ্তর সম্পাদক মো. আব্বাস মিয়া, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও ফিরোজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা শেখ ছায়েদুল হক।

এদিকে মুসলমানদের পাশাপাশি নাসিরনগরের অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকার। একই আহ্বান জানায় বিএনপিও।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here