নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে এবং নিউ এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন— ডা. মো. আব্দুল আউয়াল, কনসালটেন্ট, শিশু বিভাগ, নীলফামারী জেনারেল হাসপাতাল। ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নীলফামারী জেনারেল হাসপাতাল। ডা. মো. রিয়াসাদ মাহবুব, বক্ষব্যাধি, মেডিসিন, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ডা. নৃপেন্দ্র নাথ, রেসিডেন্ট চিকিৎসক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব ইসলাম জানান, ক্যাম্পে প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে পরীক্ষা ও প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এছাড়া জানানো হয়, নতুন শিক্ষাবর্ষ থেকে গুণগত ও প্রযুক্তিনির্ভর পাঠদানের মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু করবে আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
এই বাংলা/এমএস
টপিক

