খালেদা জিয়ার অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন-মর্মাহত: ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

0
207
লেবার পার্টির দোয়া মাহফিলে ডাঃ ইরান / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ লেবার পার্টি। সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর নয়াপল্টন মিডিয়া সেন্টারে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতায় সমগ্র জাতি উদ্বিগ্ন। গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির অগ্রযাত্রায় তার অবদান জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, যা ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।”

ডাঃ ইরান আরও উল্লেখ করেন যে, খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি ছাড়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠন সুগম হবে না। তিনি দেশবাসীকে তার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এবং গণতন্ত্র রক্ষার অন্যতম স্তম্ভ। তার অসুস্থতা রাজনৈতিক পরিবেশের ওপর চাপের প্রতিচ্ছবি।”

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন—এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, খন্দকার মিরাজুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মেজবাউল ইসলাম, মোঃ মিরাজ খান, মোঃ আলী, এনামুল হক, সৈয়দ মোঃ মিলন, নাজমুল ইসলাম মামুনসহ দলের আরও নেতাকর্মীরা।

শেষে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here