কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার আর নেই। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অধ্যাপক শাহনাজ বাহার ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. নজমুল হোসেনের স্ত্রী এবং কলেজের গভর্নিং বডির সদস্য। মৃত্যুকালে তিনি দুই ছেলে সহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কলেজের জিবি সভাপতি ও সাবেক সাংসদ এড. নওয়াব আলী আব্বাছ খান, কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমানসহ শিক্ষক–শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক–রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাছ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কলেজ অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শওকতুল ইসলাম সকু, বদরুজ্জামান সজল, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজা শেষে কলেজ পরিবার এবং প্রাক্তন শিক্ষার্থীরা মরহুমার প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্বামী শিক্ষক নজমুল হোসেন এবং ছেলে নিহাল।
দ্বিতীয় জানাজা একই দিন দুপুর ২টায় তার নিজ বাড়ি ভাটেরা গ্রামে অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

