ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে যুবদল নেতা সোহান পারভেজ বিপু, আবির হাসান মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় রূপ নেয়।
প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাঁড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ফিরোজ ইফতেখার পাপ্পা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খান।
উপস্থিত ছিলেন – বিএনপি নেতা আশরাফ আলী, আনোয়ার হোসেন প্রামানিক, নাবিক মণ্ডল,
সাঁড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফিরোজ, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম, মিন্টু, আল মামুন পানু,
ছাত্রদল নেতা সাইন রাইহাদ মহন, হাসান আহমেদ টিটু, শাহরিয়ার হোসেন শাকিব, সোহেল রানা, সিহাব, জনি, আলিফ, রাহুল, শিমুল, স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন, রওশন আলম পাপ্পু (আহ্বায়ক), লালন, হিটলার, জনি প্রমুখ।
আক্কাস আলী খান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর প্রিন্স আমাদের সহযোদ্ধা সোহান পারভেজ বিপু, আবির হাসান মামুনসহ ১৫ জনের নামে মিথ্যা মামলা করেছে। ঈশ্বরদী থানা পুলিশ তদন্ত না করেই মামলাটি রুজু করেছে। অবিলম্বে এ বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে। প্রশাসন মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

