বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ফসল এ তত্ববধায়ক সরকার: নুরুল আমিন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান / ছবি : এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন ওমরা পালন শেষে দেশে ফিরে এলাকাবাসীর সংবর্ধনায় অংশ নেন। তাঁর আগমন উপলক্ষে সোমবার বিকেলে মিরসরাই বিএনপির উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ধুমঘাট এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রা বড়তাকিয়া পর্যন্ত বিস্তৃত হয়। পরে বড়তাকিয়া বাজারে আয়োজিত পথসভায় নুরুল আমিন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থীর প্রতীক ধানের শীষে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সালাহ উদ্দিন চেয়ারম্যান, মাইন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, জাহেদ হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হওয়া এ শোভাযাত্রা বড়তাকিয়া বাজারে পথসভা শেষে শেষ হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর