ঈশ্বরদীতে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

0
339
হাবিবের মনোনয়ন বাতিল এবং জাকারিয়া পিন্টুর মনোনয়নের দাবিতে মশাল মিছিল / ছবি : এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল করেছে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের আলহাজ মোড় থেকে ঈশ্বরদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ মশাল মিছিল শুরু করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে রেলগেট এলাকায় গিয়ে পথসভায় রূপ নেয়। বক্তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের পরিবর্তে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। তাদের বক্তব্য, “দলের যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব হিসেবে জাকারিয়া পিন্টুই এই আসনের উপযুক্ত প্রার্থী।”

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি প্রমুখ।

বক্তারা ঘোষণা করেন, জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই জাকারিয়া পিন্টুর সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here